বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চুলার গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৫৬৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের চুলা থেকে জমা থাকা গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় পাইনাদী সিআইখোলার ইতালি ভবনের দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, পাইনাদী সিআইখোলা এলাকায় সুফিয়া বেগমের ইতালি ভবনের দ্বিতীয়তলার একটি ফ্ল্যাট বাসায় কবির হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার ভোরে চুলা জ্বালানোর জন্য ম্যাচের কাঠি জ্বালালে ওই ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে রান্নাঘরসহ তিন ঘরেই আগুন ধরে যায়। আসবাবপত্র পুড়ে যায়। বাসার দরজাগুলো ও থাই গ্লাস ভেঙে যায়। বিকট শব্দ শুনে প্রতিবেশী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়। পরে দগ্ধ অবস্থায় গৃহকর্তা কবির হোসেন, তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে সুফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার গোড়ায় পাইপে লিকেজ ছিল বা চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিল। এতে রাতভর দরজা-জানালা বন্ধ থাকায় বাসায় ভেতরে গ্যাস জমে যায়। ভোরে কেউ চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে বাসার ভেতরের আগুন ধরে গেলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তিনি আরও বলেন, আমরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ ভাগ, স্ত্রী রেখা বেগমের ২০ ভাগ ও মেয়ে সুফিয়ার পাঁচ ভাগ পুড়ে গেছে। গৃহকর্তার কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com