শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে রোটারী ক্লাবের আয়োজনে ২ সহস্রাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে

প্রতিবছরের ন্যায় এবারো রোটারী ক্লাব অব ভৈরব এর আয়োজনে দুই সহস্রাধীক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) বেলা বারটায় স্থানীয় রাজকাচারির মাঠে উৎসবমুখর পরিবেশে সমাজের হতদরিদ্র শীতার্ত মানুষজনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।

এছাড়াও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানে একান্ত সচিব শাখাওয়াত হোসেন ফুলু, শাখাওয়াত উল্লাহ মোল্লা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক, রোটারী ক্লাব অব ভৈরব এর প্রেসিডেন্ট রোটারিয়ান বিকাশ সাহা, সেক্রেটারী আসাদুজ্জামান জামান প্রমূখ।

রোটারী ক্লাব অব ভৈরব এর সদস্য সচিব বশির আহমেদ বিপ্লব এর সার্বিক তত্ববধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ্রসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সবাই এ তীব্র শীতে যার যার সামর্থ অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের পাশে ধারানো আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com