শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

প্যান্টের পকেটে ২৩লাখ টাকার ইয়াবা, র‌্যাবের হাতে আটক দুই

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৮৩৩ বার পড়া হয়েছে

ভৈরবে ৫হাজার ৭শ ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন পূর্ব পাটুলি গ্রামের আঃ মজিদ এর ছেলে মেজবাহ উদ্দিন (৩০) ও পার্শ্ববর্তী গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন (৩০)।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব জানায়, কক্সবাজার থেকে একটি মাদক ব্যবসায়ীর চক্র ইয়াবার একটি চালান বাজিতপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকিস আভিযানিক দল অভিযান চালিয়ে ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে দ্জুনকে আটক করেন। পরে আটকৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশি করে ৫হাজার ৭শ ৮০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭শ ৮০টাকা জব্দ করেন র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৩লক্ষাধীক টাকা।

এবিষয়ে আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com