কিশোরগঞ্জের ভৈরবে ছিন্তাইকারীর ছুরিকাঘাতে রাকিব নামে এক কলেজ ছাত্র আহতের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহত শিক্ষার্থী রাকিব হাজী আসমত কলেজে ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুসা, হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগের সভঅপত মেহেদী রিয়াদ, সাধারন সম্পাদক এমদাদুল হক ইমন, সরকারি জিল্লুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিহা মাহবুব প্রভা, তরুণ লেখক সোহানুর রহমান প্রমূখ। এছাড়াও কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। সম্প্রতি ভৈরবে ছিন্তাইয়ের ঘটনা বেড়ে গেছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, গুটি কয়েক ছিন্তাইকারী চক্রের কাছে ভৈরবের প্রশাসন জিম্মি থাকতে পারে না। র্যাব-পুলিশের পাশাপাশি সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কার্যকরি তৎপরতা বৃদ্ধি করতে হবে।
উল্লেখ্য গত ১০জানুয়ারি রাত ১০টার দিকে ভৈরবের নাটাল মোড় এলাকায় নিজের মুঠোফোন ছিনিয়ে নেওয়াতে বাধা দিলে ছিন্তাইকারীরা কলেজ ছাত্র রাকিবের গলায় ও পিঠে ছুরিকাঘাত করে মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। পরে রাকিবের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাকিবকে ঢাকায় রেফার্ড করা হয়। বর্তমানে সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।