শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৫৫৩ বার পড়া হয়েছে

প্রতি বছরের ন্যায় এবারো র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের আয়োজনে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারটায় ভৈরব র‌্যাব ক্যাম্পে বিভিন্ন বয়সের সাড়ে ৩শ নারী-পুরুষ ও শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ এফতেখার উদ্দিন শীতার্ত মানুষজনদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

এসময় অন্যান্যদের মাঝে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথসহ অন্যান্য র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ এফতেখার উদ্দিন তার বক্তব্যে বলেন, প্রতিবছর অতিরিক্ত দেশের দুস্থ-অসহায় মানুষজন এই তীব্র শীতে কষ্ট করেন। এসব শীতার্তদের পাশে দাড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই র‌্যাবের এই ক্ষুদ্র প্রয়াস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com