শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নতুন সরকার গঠন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৫২৮ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীসহ প্রধান প্রধান কর্মকর্তাদের বহাল রেখে নতুন সরকার গঠন করেছেন। ক্রেমলিন প্রকাশিত নতুন তালিকায় নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সের্গেই শোইগু নিযুক্ত হয়েছেন।

পুতিনের দীর্ঘদিনের সহযোগী দিমিত্রি মেদভেদ গত বুধবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। এর কয়েক ঘন্টা আগে পুতিন সংবিধানে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দেন। দিমিত্রি মেদভেদের পদত্যাগের পর দিন রাশিয়ার কর বিভাগের প্রধান মিখাইল মিশুস্তিন তদস্থলে বহাল হন।

টেলিভিশনে প্রচারিত এক সভায় মন্ত্রীপরিষদের নতুন মন্ত্রীদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনাদের সাফল্য কামনা করি। এতে সারা দেশের স্বার্থ জড়িত।’ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ এবং জ্বালানী মন্ত্রী আলেক্সান্ডার নোভাক তাদের পদে বহাল রয়েছেন। তবে সামাজিক রীতি নিয়ে কাজ করা অনেক মন্ত্রীই পদত্যাগ করেছেন। তবে গত সপ্তাহে পুতিনের এমন ঘোষণা রাশিয়ার রাজনৈতিক মহলে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে।

সমালোচকরা বলেছেন, নিজের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতেই সংবিধান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছেন পুতিন। ২০২৪ সালে পুতিনের ক্ষমতায় থাকার বর্তমান মেয়াদ শেষ হবে। সূত্র: বাসস

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com