শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পীর আবুল বাশারকে গ্রেফতারের দাবিতে ভৈরবে আলেম ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৫৫৯ বার পড়া হয়েছে

ইসলামের অন্যতম ফরজ স্তম্ভ পবিত্র হজ নিয়ে কটূক্তি করায় কিশোরগঞ্জের ভৈরবের উমনাথপুর গুলে মদিনা দরবার শরীফের পীর আবুল বাশার আলকাদরীকে গ্রেপ্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভৈরব আলেম-ওলামা পরিষদ। আজ (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেঁস্তোরায় ওই সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট আলেম ওলামারা। তাঁরা তাঁদের বক্তব্যে অবিলম্বে আবুল বাশারের গ্রেপ্তারসহ শাস্তির দাবী করেন। অন্যথায় দেশব্যাপী ছড়িয়ে পড়া ধর্মপ্রাণ মুসলিমদের দুর্বার আন্দোলন মোকাবেলায় সরকারকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর নরসিংদীর বৌয়াকুড় জামিয়া কুরআনিয়র মুহতামিম ও শায়খুলহাদীস মাওলানা ইসমাইল নুরপুরী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার শায়খুলহাদীস মাওলানা ইমদাদুল্লাহ, ভৈরব উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ, সহ-সভাপতি মাওলানা ইসমাঈল সরকার প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com