বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ত্রিশ হাজার টাকার বিনিময়ে ত্রিশ লাখ টাকার মাদক নিয়ে যাচ্ছিলেন তারা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ১৪৮০ বোতল ফেন্সিডিলসহ বেলাল আহমেদ ও ইয়াসিন আহমেদ মিলন নামে দুই মাদক পাচারকারিকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে ভৈরবের নাটাল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত বেলাল সিলেটের জকিগঞ্জ থানাধীন হাজারির চক গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে ও মিলন একই গ্রামের আবুল কালামের ছেলে। ত্রিশ হাজার টাকার বিনিময় উদ্ধারকৃত ফেন্সিডিল তারা ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়।

দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, সিলেটের ওসমানীনগর সীমান্ত এলাকা থেকে ঢাকা সিলেট-ড- ১১-০৫৫৯ নম্বরের একটি ট্রাকে করে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাতেই ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় তল্লাশি চৌকি বসায় র‌্যাব। এসময় রাত আড়াইটার দিকে বর্ণিত ট্রাকটিকে আটক করেন র‌্যাব সদস্যরা। তল্লাশিকালে ট্রাকের পেছনে তিরপাল দিয়ে ঢাকা অবস্থায় দশটি বস্তা থেকে মোট ১৪৮০বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়। পরে ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করে ট্রাকটি জব্দ করেন র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় তিশ লাখ টাকা। এবিষয়ে আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্য র‌্যাব সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com