শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের অভিযানে কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ১০৪৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ রেলওয়ের অভিযানে কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে পূর্ব ঘোষিত এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় স্টেশন এলাকার রেলওয়ের জমিতে নির্মাণ করা দোকান-পাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পরে শহরের বঙ্গবন্ধু সরণীর পাশে থাকা মার্কেটের কাঁচা-পাকা দোকান-পাটসহ, কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের ডেপুটি কমিশনার ও ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: নজরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও উচ্ছেদ অভিযানে বাংলাদেশ রেলওয়ে ও থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্যসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।


এ অভিযানকে রেলওয়ের নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে মোঃ নজরুল ইসলাম জানান, রেলওয়ের জায়গা বেদখল মুক্ত করতে পর্যায়ক্রমে ভৈরবের অন্যান্য এলাকাও এ অভিযান পরিচালনা করা হবে। তাই নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহবান জানান তিনি। এদিকে অভিযান চলাকালীন সময়ে ব্যাক্তি মালিকানা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে। তবে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের বেপারে খতিয়ে দেখা হবে জানিয়েছেন অভিযানের নেতৃত্বকারী কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com