ভৈরবে নানা আয়োজনের মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উযযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ১৭মার্চ মঙ্গলবার সকালে ভৈরব উপজেরা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ভৈরব উপজেরা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা, ভৈরব পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেরা মহিরা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেন। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনাসভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক টিআর ও কাবিখার বরাদ্ধ থেকে দুস্থ অসহায় গৃহহীনদের মাঝে দুর্যোগ সহনীয় ঘরের চাবি ও ঋণ বিতরণ করা করা হয়। পরে সকলের উপস্থিতিতে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও দিনব্যাপি আয়োজনে অন্যান্য কর্মসূচীর মধ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।