শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে অনুমতি ছাড়া ওরস করায় মাজার কমিটিকে ৫০হাজার টাকা জরিমানা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৬৯৫ বার পড়া হয়েছে

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে প্রশাসনের অনুমতি না নিয়ে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে অবস্থিত কথিত সিরাজ পাগলার মাজার শরীফ এর বার্ষিক ওরসের আয়োজন করায় মাজার পরিচালনা কমিটিকে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাজার শলীফ এর পরিচালনা পরিষদকে এ অর্থদন্ড প্রদান করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা। পাশাপাশি ওরসের সকল কার্যক্রম বন্ধ করা হয়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কালিকাপ্রসাদ কথিত সিরাজ পাগলার মাজারে ওরস উপলক্ষে বহু সংখ্যক লোকজনের সমাগম ঘটেছে এমন তথ্যের ভিত্তি তাৎক্ষণিক অভিযানে নামে উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থলে পৌছে ওরসে লোকজনের সমাগম দেখে মাজারের খাদেম মোঃ তাজুল ইসলাম দুজনকে আটক করা হয় এবং ওরস বন্ধ করে দেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকৃত দুজনসহ মাজার পরিচালনা পরিষদের সভাপতি মোমেন হাসান এবং কমিটির সকল সদস্যকে অনুমতি ছাড়া ওরস আয়োজন করে লোক সমাগমের দায়ে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এবিষয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, বর্তমানে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে দেশে সব ধরনের গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এ নির্দেশনা অমান্য করায় কথিত সিরাজ পাগলার মাজারের পরিচালনা কমিটিকে আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও যে কেউ সরকারি সীদ্ধান্ত অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেন ইউএনও লুবনা ফারজানা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com