সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

কিশোরগঞ্জে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট ৭

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৫২৯ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ জন।

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ জেলায় এর আগে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার একজন মৃত ব্যক্তি করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। এ নিয়ে কিশোরগঞ্জে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ জন।

 

শুক্রবার (১০ এপ্রিল) নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১ জন ও পাকুন্দিয়া উপজেলার ১ জন।

 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে মোট ৮০ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়। এছাড়া শুক্রবার (১০ এপ্রিল) নতুন করে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিরা তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com