শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে ইটের গুড়া মিশ্রিত ১ হাজার কেজি ভেজাল মসলা জব্দ, আটক ২

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ১২৬৩ বার পড়া হয়েছে

ভৈরবে ভেজাল মসলা তৈরির অপরাধে মোঃ আনোয়ার হোসেন (৩৮) ও মোঃ আলমগীর মিয়া (২৮) নামে দুইজনকে চারলাখ টাকা অর্থদন্ড দিয়েছেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। ভৈরব রাণীর বাজারের রতন মিয়ার মিলে আজ বুধবার দিবাগত মধ্যরাতে থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা। অভিযানে মরিচ-হলুদসহ বিভিন্ন প্রকারের ১হাজার কেজি ভেজাল মসলা জব্দ করা হয়।

 

র‌্যাব জানায়, ভৈরব বাজাররস্থ রাণীর বাজার এলাকায় কতিপয় অসাধু ব্যাবসায়ী অস্বাস্থকর পরিবেশে রং, পাথর কনা, চালের কুড়া, চালের গুড়া মিশ্রণ করে ভেজাল মসলা তৈরী করছে এমন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল রাণীর বাজারের রতনের মসলা মিলে অভিযান পরিচালনা করেন। এসময় মিল থেকে বাজারজাত করার জন্য প্রস্তুত ১হাজার কেজি ভেজাল মসলা জব্দ করে র‌্যাব সদস্যরা। পরে মিলের মালিকানা অংশীদার ভৈরব পৌর শহরের পঞ্চবটি গ্রামের মোঃ শাহিন মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া ও পাইকারি মসলা বিক্রেতা (রতন মিয়ার মিলের ডিষ্ট্রিবিউটার) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন আলীনগর গ্রামের হাজী দুধ মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত প্রত্যেকে ২লাখ করে মোট ৮লাখ টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা। পাশাপাশি জব্দকৃত ১হাজার কেজি ভেজাল মসলা ধ্বংস করা হয়। তবে মিলের আরেক মালিক রতন মিয়া পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com