মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ভাঙ্গায় কর্মহীন দুস্থ্য ইমামদের মাঝে বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন

মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা, ফরিদপুর
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০
  • ৪৫৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় ইসলাহুল মুসলেমীন পরিষদ বাংলাদেশ শাখার আয়োজনে করোনার কারনে গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়া দুস্থ্য অসহায় ইমামদের মাঝে চলমান কর্মসূচীর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে।

 

শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার ভাঙ্গা পৌরসদরের মাদানী নগর মাদ্রাসায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মসজিদের ইমামদের মধ্যে বিতরণ করা ত্রানসামগ্রীগুলোর মধ্যে ছিল ১০ কেজী চাল, ৫ কেজী আলু, ১ কেজী ডাল, ১ লিটার তেল, ১ কেজী লবন ও ১টি সাবান। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা আহমাদ মাসরুর, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আলী হায়দার প্রমুখ ।

 

মাদ্রাসার পরিচালক মাওলানা আহমাদ মাসরুর বলেন, সারাদেশে আজ বৈশ্বিক করোনার প্রাদুর্ভাবজনিত কারনে কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। কওমী মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। বেশীরভাগ মসজিদের ইমামরাও কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করিতেছে। অন্যান্য পেশার লোকজন বিভিন্ন ত্রানসামগ্রী সাহায্য পেলেও এসব মসজিদ-মাদ্রাসায় অত্যন্ত নাজুক বেতনে চাকুরী করা ইমামরা পড়েছেন মহা বিপাকে। কারন তারা কারও কাছে হাত পেতে নিতে অভ্যস্ত নয়। তাদের প্রসঙ্গে তিনি আরও বলেন, সাধারন লোকজনের সহযোগিতায় চলা এসব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ায় সামান্য রোজগারের পথটুকুও বন্ধ হয়ে গেছে। তারা না খেয়ে মরে গেলেও লোকলজ্জার ভয়ে হদরিদ্রদের কাতারে গিয়ে দাড়াতে প্রস্তত নয়।

 

আমাদের উচিৎ এসব মানুষদের সাহায্যে এগিয়ে আসা। আহমাদ মাসরুর বলেন, তিনি ব্যাক্তিগত উদ্যোগে হলেও এ কর্মসূচী চালিয়ে যাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com