মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা

গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট ১০১৪৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান। দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে।

তিনি বলেন, যে পাঁচজন মারা গেছেন তারা সবাই পুরুষ। তাদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। একজন সিলেটের এবং আরেকজন ময়মনসিংয়ের।

ডা. নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই এক দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা। গতকাল একই সময়ে এই সংখ্যা ছিল ৬৬৫ জন।  এ নিয়ে ৫৮তম দিনে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।

 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬২৬০টি নমুনা পরীক্ষা করে ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এই সময়ে  করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ১১৭জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০৯জন করোনা রোগী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com