ভৈরবে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাজাঁ পাচারকালে দুই মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। এসময় আটকৃতদের হেফাজতে থাকা ১৯ কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। আটকৃতরা হলেন, ভৈরব পৌর শহরের কালিপুর এলাকার ভাড়াটিয়া মজনু মিয়ার ছেলে জিলানি (২৮) ও ব্রাক্ষ্মণবাড়িয়ার সুহিলপুর গ্রামের মৃত রহমান মিয়ার ছেলে স্বপন (২২)। আজ বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোর ছয়টার দিকে মুড়ি ভর্তি পিকআপ ভ্যানে করে একটি মাদকব্যবসায়ী চক্র মাদক নিয়ে রাজধানি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ভৈরব থানার এস আই আমজাদ শেখ এর নেতৃত্বে ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এসময় মুড়ি বোঝাই একটি পিকআপ ভ্যান তল্লাশি চৌকিতে এসে পুলিশি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভ্যানটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় গাড়ি তল্লাশি করে ১৪বস্থা মুড়ির ভেতর থেকে ১৯ কেজি গাজাঁর উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পরে গাড়ির চালক স্বপন মিয়া ও হেল্পার জিলানি কে গ্রেফতার করা হয় এবং মুড়ি বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।
এবিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, সারা দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় গণ পরিবহণ বন্ধ থাকলেও সীমিত আকাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণ চালু রয়েছে। এতে করে মাদককারবারিরাও কৌশল পাল্টে এসব পণ্যবাহী গাড়িতে মাদক পাচারের পথটি বেছে নিয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে এবিষয়টিতে নজরধারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মুড়ি বোঝাই ট্রাক থেকে গাজাঁ উদ্ধারসহ দুজন মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়েছি। আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলার দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদক নির্মূলে পুলিশের কঠোর নজরধারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।