শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৫২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ইউপি সদস্য জাহের মিয়ার বিরুদ্ধে জমির কাচাঁ ধান কেটে নেওয়া এবং মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার সকালে উপজেলার শ্রী-নগর ইউনিয়নের বধুনগর গ্রামবাসির আয়োজনে ভৈরববাজারের একটি আবাসিক হোটেলে সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়। ভুক্তভোগী জাহের মিয়া উপজেলার শ্রী-নগর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য (মেম্বার)।

 

সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্যে ইউপি সদস্য জাহের মিয়া জানান, বিগত ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তিনি। এতে করে রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য তার গ্রামের একটি কুচক্রীমহল নানাভাবে হয়রানি করে আসছে। এরই জের ধরে তার নিজ গ্রামের মোখলেছুর রহমান ও শ্রী-নগর গ্রামের উজ্জল মিয়া জমির ধান কেটে নেওয়া ও মারধরের অভিযোগ এনে ভৈরব থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ উদ্দ্যেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলণে দাবি করেছেন ইউপি সদস্য জাহের মিয়া। এছাড়াও এ ঘটনার সম্পর্কে তিনি অবগত নন এবং ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না বলে দাবী করেন। হয়রানীমূলক মিথ্যা বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ঘটনা সরেজমিনে তদন্ত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

 

সংবাদ সম্মেলণে মামলায় অভিযুক্ত আক্তার মিয়া বলেন, আমি ১৩ বছর আগে ওরারখালে রহমান মিয়াসহ কয়েকজনের কাছ থেকে জমি কিনে ভোগদখল করে ধান চাষ করছি । বর্তমানে আমার চাষকৃত জমির ধান কেটে নিয়ে আমার ও মেম্বারের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে আমাদের হয়রানী করা হচ্ছে। এসময় সংবাদ সম্মেলণে ভুক্তভোগীদের স্বজন মোমেন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com