করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাবে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড উদ্দ্যোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার হতদরিদ্র, দুস্থ-অসহায়, খেটে খাওয়া কর্মহীন ৪০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি।
গতকাল বৃহ:স্পতিবার (১৪ মে) বিকেলে হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্চা সেবক লীগ নেতা হাকিম তানিমের সার্বিক তত্ত্বাবধানে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, হোসেনপুর যুব মহিলা লীগের সভাপতি জেসমিন সুলতানা পুস্প, উপজেলা ছাএলীগ নেতা শেখ মো: আহাদুল ইসলাম প্রমূখ।