মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ১২৫১ জন, মোট ২৫,১২১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪২৫ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ১২১ জন। একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭০ জনে।

 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৪২টি ল্যাবে ৯ হাজার ৯১টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৫১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৯৩ হাজার ৬৪৫ টি নমুনা পরীক্ষা করে ২৫ হাজার ১২১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

 

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৪০৮ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে তিনি ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

 

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শুরু হয়। ওইদিন তিনজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় দেশে। একই দিন নতুন করে আরও চারজনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এরপর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com