মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

আম্পান : কলকাতা বিমানবন্দর যেন একটা নদী!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৭০৪ বার পড়া হয়েছে

প্রায় ছয় ঘণ্টাব ধরে উপকূলসহ কলকাতা শহরের ওপর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। তাই শহরের অনেক স্থাপনার তছনছ হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে কলকাতা বিমান বন্দরও। খবর ইউএনবি’র।

ঝড়ের সাথে ভারী বৃষ্টিতে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক কংশ পানিতে তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে অনেক কাঠামোরও।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের অন্তত একটি টারমাক, কয়েকটি রানওয়ে ও হ্যাঙ্গার পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরের একটি অংশে কয়েকটি হ্যাঙ্গারের ছাদ ধসে পড়েছে।একটি উড়োজাহাজকে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অব্যবহৃত দুটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়ে মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে ৫টা পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৭ জন মৃতের খবর পাওয়া গেছে। এদিকে সুপার ঘূর্ণিঝড় আম্পানকে ‘করোনাভাইরাসের চেয়ে বড় বিপর্যয়’বলে বুধবার মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি বিদ্যুৎ সরবরাহকে ক্ষতিগ্রস্ত করেছে এবং অনেক বাড়িঘর, সেতু এবং বাঁধ ধ্বংস করেছে … ঘূর্ণিঝড় আম্পান কোভিড -১৯ এর চেয়ে বড় একটি বিপর্যয়।’

মমতা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজ্যের পুরো দক্ষিণাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হতবাক। ক্ষয়ক্ষতিটি নির্ধারণ করতে তিন থেকে চার দিন সময় লাগবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com