মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

করোনা নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪৪৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। আর করোনার ভয়াল থাবায় সবচেয়ে বেশি কুপোকাত হয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাসীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার ওয়ার্টন স্কুল করোনা নিয়ে দিয়েছেন এক ভয়াবহ তথ্য। এক গবেষণায় তারা দাবি করেছে, আগামী ২৪ শে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াতে পারে ৫৪ লাখ। এ সময়ের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়াতে পারে দুই লাখ ৯০ হাজার!

গবেষণায় আরও বলা হয়, সামাজিক কোনোরকম দূরত্ব বজায় না রেখে যদি সব রাজ্যকে নতুন করে খুলে দেয়া হয় তাহলে এমন পরিণতি ঘটতে পারে। অন্যদিকে তুলনামূলক চিত্র উপস্থাপন করে বলা হয়, যদি সব রাজ্য খুলে দেয়া হয় কিন্তু ব্যক্তিবিশেষ সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন তাহলে ২৪ শে জুলাইয়ের মধ্যে আক্রান্তের সংখ্যা কম থাকতে পারে। সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা হতে পারে ৪৩ লাখ। আর মৃতের সংখ্যা দাঁড়াতে পারে দুই লাখ ৩০ হাজার। অন্যদিকে ইউম্যাস ইনফ্লুয়েঞ্জা ফোরকাষ্টিং সেন্টার অব এক্সিলেন্স তার প্রক্ষেপণে বলেছে, মধ্য জুনের মধ্যে মৃতের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। ৯টি আলাদা প্রতিষ্ঠানের মডেলকে একত্রিত করে তার ওপর ভিত্তি করে পূর্বাভাষ দিয়েছে তারা। এতে বলা হয়েছে, আগামী ২৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে মোটামুটি ২২ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫ লাখের বেশি। মারা গেছেন কমপক্ষে ৯২ হাজার মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com