মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

শেষ ২৪ ঘন্টায় এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু দেখল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৫০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ । এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জন।

একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এটিও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ৯৭৫ জনের।

মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৩ জন পুরুষ আর ১২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রামের ১১ জন, সিলেটের ২ জন, রাজশাহীর ২ জন এবং রংপুরের ২ জন।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫ টি ল্যাবে ১৪ হাজার ৬৪৪ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২১.৬২ শতাংশের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৭৭৭ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা ছয়দিন যাবৎ মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com