শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

করোনা থেকে বাঁচার পর হাসপাতাল বিল সাড়ে ৯ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৬১৬ বার পড়া হয়েছে

কোভিড-১৯ রোগে মরতে বসেছিলেন, শেষ পর্যন্ত বেঁচে গেলেও হাসপাতাল বিল দেখে চোখ কপালে ওঠার উপক্রম। সিয়াটল টাইমস শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সিয়াটলে। করোনা যুদ্ধে বেঁচে যাওয়ার পর ৭০ বছর বয়সী এক আমেরিকানকে খরচ করতে হয়েছে ১১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ২০০ টাকা।

৪ মার্চ উত্তর পশ্চিম শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাইকেল ফ্লোর। তাকে থাকতে হয়েছে ৬২ দিন। এক সময় তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন, স্ত্রী-সন্তানরা যেন তাকে বিদায় জানাতে পারে সেজন্য ফোন করার প্রস্তুতি নিয়েছিলেন নার্সরা।

কিন্তু এই যাত্রায় বেঁচে গেলেন এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের উল্লাসে ভাসিয়ে ৫ মে ছাড়া পেলেন হাসপাতাল থেকে। তবে বাঁচার আনন্দে একটু হলেও ছাই পড়েছিল হাসপাতাল বিল দেখে। সংবাদপত্রটিকে ফ্লোর বলেছেন, তার হাতে আসে ১৮১ পাতার বিল। মোট খরচ ১১ লাখ ২২ হাজার ৫০১ ডলার।

 

প্রত্যেক দিন ইনটেনসিভ কেয়ার রুমের বিল ৯ হাজার ৭৩৬ ডলার, স্টেরাইল রুমে ৪২ দিন নিয়ে যাওয়া-আসার জন্য ৪ লাখ ৯ হাজার ডলার, ২৯ দিন ধরে ভেন্টিলেটরের জন্য খরচ ৮২ হাজার ডলার এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন দুইদিন, ওই সময়ের চিকিৎসা বিল প্রায় ১ লাখ ডলার।

 

বয়স্কদের জন্য সরকারি বীমা কর্মসূচী মেডিকেয়ারের অন্তর্ভুক্ত থাকায় ফ্লোরকে পুরোটা খরচ করতে হয়নি বলে জানিয়েছে সিয়াটল টাইমস। কিন্তু দেশের ব্যয়বহুল স্বাস্থ্যসেবা নিজ চোখে দেখতে পেয়ে হতাশ তিনি। তার বক্তব্য দিয়ে টাইমস লিখেছে, ‘আমার জীবন বাঁচাতে লাখ লাখ ডলার খরচ হলো এবং অবশ্যই আমি বলবো যে ভালোভাবে খরচ হয়েছে। কিন্তু আমি এটাও জানি হয়তো এ কথা শুধু আমিই বলছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com