শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ভৈরবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৫০ বার পড়া হয়েছে

ভৈরবে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরির নির্দেশে আজ বুধবার বিকেল চারটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড় বাসষ্ট্যান্ড এলাকায় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা।

 

উল্লেখ্যঃ দেশের অন্যান্য জেলায় করোনা সংক্রমণের দিক থেকে কিশোরগঞ্জ অন্যতম এবং উপজেলা হিসেবে সংক্রমণের দিক থেকে ভৈরবের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।র্ অনুযায়ী ভৈরবে ১হাজার ৯৬০জনের নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবর্শেষ ১৬জুন পর্যন্ত পাওয়া ১হাজার ৭০১জনের রিপোর্টে মোট ৩৮৭জনকে করোনা আক্রান্তে শনাক্ত করা হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতজন এবং সুস্থ হয়েছেন ১০১জন।এ পরিস্থিতি মোকাবেলায় প্রতিনিয়ত জনগণকে সচেতণ করতে বিভিন্ন কর্মসূচী পালন করছেন উপজেলা প্রশাসন। পাশাপাশি লাগাতার মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নিষেদাজ্ঞা অমান্যকারিদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।

 

উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ব্যক্তি সচেতনতা তৈরি না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরি এর নির্দেশে ইতোমধ্যে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা মেনে চলা অতীব জরুরি। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com