শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনা বর্তমানে ‘নতুন ও বিপজ্জনক পর্যায়ে’ আছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০
  • ৫০৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির মাত্রা কমছে না। টানা লকডাউনে হাঁপিয়ে উঠেছে মানুষ। কিন্তু এখনই প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের শেষ দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বরং আরও ভয়ের কথা জানান দিয়ে সবাইকে সতর্ক করেছে জাতিসংঘের আওতাভুক্ত সংস্থাটি।

 

শুক্রবার জেনেভার কার্যালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান তেত্রোস আধানম গাব্রিয়েসাস জানালেন, করোনাভাইরাস মহামারি বর্তমানে ‘নতুন ও ভয়াবহ পর্যায়ে’ আছে।

গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৪ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। ইউরোপের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বর্তমানে করোনাভাইরাস দাপট দেখাচ্ছে লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে। এ থেকে পরিত্রাণে কোনো সুখবর নেই। এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি কোনো ভ্যাকসিন।

করোনার কারণে টানা লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। ভগ্নদশা থেকে ঘুরে দাঁড়াতে শিথিল করা হচ্ছে এই অচলাবস্থা। কিন্তু ডব্লিউএইচও সতর্ক করে জানিয়েছে, এই মহামারি এখনো বিশ্বের জন্য বড় একটি হুমকি।

 

ডব্লিউএইচও প্রধান বলেন, “বিশ্ব এই মহামারির নতুন ও ভয়াবহ একটি পর্যায়ে আছে। এটা ঠিক যে, অনেক মানুষ ঘরে থেকে বিরক্ত হয়ে পড়েছে। সংগত কারণেই দেশগুলো তাদের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম খুলে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।”

 

“কিন্তু ভাইরাসটি এখনো দ্রুত গতিতেই ছড়াচ্ছে। এখনো ভয়াবহ, অধিকাংশ মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com