শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনায় আক্রান্ত ৪১৭ পোশাক শ্রমিক, মারা গেছেন ৫ জন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

প্রায় দুই মাস বন্ধ থাকার পর পোশাক কারখানা চালু হয়েছে গত এপ্রিলের শেষ দিকে। পুরোদমে কারখানা চালু হওয়ার পর দুই মাস পার হতে চলেছে। শিল্পাঞ্চল পুলিশের হিসাবে, আলোচ্য সময়ে ৪১৭ পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন পাঁচ জন।

অবশ্য কারখানার মালিকদের দাবি, সরকারের নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে কারখানা পরিচালনা করা হচ্ছে। যদিও শ্রমিকনেতাদের দাবি, বহু কারখানায় সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। প্রয়োজন অনুযায়ী পরীক্ষা হচ্ছে না বলেও অভিযোগ তাদের।

শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, ১৭৪টি পোশাক কারখানায় ৪১৭ পোশাকশ্রমিক এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২১ জন। আর মৃত্যু হয়েছে পাঁচ জনের। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত ৬৫টি কারখানায় আক্রান্ত রোগীর সংখ্যা ২১৪ জন, সুস্থ হয়েছেন ৭৭ জন আর মারা গেছেন ৪ জন। বিকেএমইএর ৩১টি কারখানায় ৯৩ জন আক্রান্ত, সুস্থ হয়েছেন ৭১ জন।

 

বিটিএমএর তিনটি কারখানায় চার জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন দুই জন। বেপজার ৫১টি কারখানায় ৭০ জন আক্রান্ত, এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন। পোশাক কারখানার বাইরে অন্যান্য খাতের ২৪টি কারখানায় ৩৬ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে, যার মধ্যে মারা গেছেন এক জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com