রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিছনে লাগলে তোমার গোপন ভিডিও ফাঁস করব : সনু নিগম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সামনে চলে এসেছে বলিউডের অন্ধকার দিক৷ এরই মধ্যে আবার বোমা ফাটালেন সনু৷ টি-সিরিজের মালিক ভূষণ কুমারকে সরাসরি দিলেন হুমকি৷ বললেন তার পিছনে লাগলে তিনিও ছেড়ে কথা বললেন না৷ ফাঁস করবেন ভূষণের বিরুদ্ধে চুড়ান্ত একটি গোপন ভিডিও।

 

সুশান্তের মৃত্যুর পরপরই সনু নিগম জানান যে সঙ্গীত জগতেও এমন অনেক মাফিয়া রয়েছেন যারা কাজে বাধা দেন এবং খুবই পক্ষপাতদুষ্ট৷ বহু সঙ্গীতশিল্পীর স্বপ্ন কেড়ে নিয়েছেন এই সব কুরুচিকর মানুষ, দাবি সনুর৷

সদ্য আরও একটি ভিডিও প্রকাশ করেছেন সনু নিগম, যেখানে তিনি বলেন যে আত্মহত্যার পর কারণগুলো না খুঁজে আগে থেকে সতর্ক হতে৷ যার ফলে সুশান্তের মতো বহু শিল্পী নিজেকে বাঁচাতে পারেন এবং সুষ্ঠুভাবে বলিউডে কাজ করতে পারেন৷

এই ভিডিওটিতেই তিনি উল্লেখ করেন এমন কিছু ব্যক্তির কথা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়ার মতো কাজ করছেন৷ সেই প্রসঙ্গে আসে টি সিরিজের মালিক ভূষণ সিং কুমারের কথা৷ ভূষণ একসময় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য সনুর কাছে অনুরোধ করতেন৷ সে কথা জানান সোনু৷

 

ভূষণকে তুই বলে সম্বোন্ধন করেন সনু এবং জানান যে ভূষণ তুই ডাকার যোগ্য৷ সনুর কথায়, ‘তুই ভুলে গেছিস যে একসময় আমার কাছে এসে অনুরোধ করতি এই অ্যালবাম করে দাও, ওই অ্যালবাম করে দাও৷ বলতি সাহারাশ্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দাও, বাল ঠাকরের সঙ্গে কথা বলিয়ে দাও৷ এমনকি আন্ডর ওয়ার্ল্ড ডন আবু সালেমের থেকে বাঁচিয়ে দাও, এই অনুরোধও করেছিলি৷ তাই আমার সঙ্গে পাঙ্গা নিলে তোর সব কথা আমি সবাইকে জানাব।’

এবং এরপরই চূড়ান্ত হুশিয়ারি দেন সনু৷ বলেন যে, ‘বেশি পিছনে লাগতে আসলে মরিনা কুমারের ভিডিও ফাঁস করে দেব!’

 

মরিনা একজন মডেল, পরবর্তীতে বলিউডে কাজ করতে এসেছিলেন৷ ২০১৮ তিনি অভিযোগ করেন যে ভূষণ কুমার তাকে কাজের নাম করে নিজের অফিসে ডেকে শ্লীলতাহানি করেন৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com