গতকাল বুধবার(২৪শে-জুন)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি সিএনজি যোগে পাচার করার উদ্দেশ্যে আনা ৮কেজি গাঁজা ও ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৩জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
.
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে আটক করা হয়। এসময় তাদের বহনকারী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৮কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
.
আটককৃতরা হলো নরসিংদী সদর থানার দাশপাড়া এলাকার আবুল কাশেমের কন্যা রুমা আক্তার(২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মোবারক মিয়ার পুত্র কামরুল হাসান(২৭) ও একই এলাকার হাসেন মিয়ার পুত্র সজিব মিয়া(২০)।
.
আটকের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমেদ নিজামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের বহনকারী সিএনজিতে তল্লাশি চালিয়ে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামীদের আটক করে থানায় নিয়ে আসে। পরে আজ সকালে আটককৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।