মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, অভিযুক্ত আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪১২ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে নবম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের লক্ষণপুর বাজার থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত সিরাজুল ইসলাম লক্ষণপুর গ্রামের আফজাল মণ্ডলের ছেলে।

এই ঘটনায় ভুক্তভোগীর মা আজ ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

তিনি জানান, অভিযুক্ত সিরাজুল একজন মুদি দোকানদার। তার দোকানে বিভিন্ন সময় খরচ আনা-নেয়ায় এক পর্যায়ে তার মেয়ের সাথে পরিচয় হয়।

ভুক্তভোগীর মা আরো জানান, তিনি এলজিইডির রাস্তায় মহিলা শ্রমিক হিসেবে কাজ করেন ও তার স্বামী একজন জেলে। তারা কাজের জন্য বাইরে গেলে অভিযুক্ত তাদের বাড়িতে গিয়ে তার স্কুল পড়ুয়া মেয়েকে প্রথমে ফুসলিয়ে ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এই ঘটনাটি স্থানীয় কয়েকজন যুবকের কাছে এবং পরে তার মেয়ের কাছে জেনে তিনি এই মামলা দায়ের করেছেন।

 

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, বাদিনীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে ধর্ষক সিরাজুল ইসলামকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল থেকে ভিডিও চিত্র উদ্ধার করে তাকে জেল হাজতে পাঠানো হয়। অপরদিকে মেডিক্যাল পরিক্ষার জন্য ভুক্তভোগী ছাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com