বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠান বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০
  • ১১৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (২৭ জুন) নতুন জেলা কারাগারের নিকটে শহরের খিলপাড়া এলাকায় বিয়ের একটি অনুষ্ঠান চলছিল। এমন সময় প্রশাসন খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব অগ্রাহ্য করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও এমন আয়োজন স্থানীয় মানুষের মনে আরও ভয় সৃষ্টি করে দিয়েছে।

 

জেলা পুলিশের সহযোগিতায় জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান ও উম্মে হাফসা নাদিয়া ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এর নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া ছাড়াও অন্যান্য অপরাধে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

এছাড়া শহরের গৌরাঙ্গ বাজার, বড় বাজার ও রথখোলায় বন্ধের দিনে দোকান খোলা রাখা ও মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ৬ জনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জেলা প্রশাসন জানায় জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এর এই অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com