মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পানি থেকে কি করোনা ছড়ায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেলে বাতাসের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি থাকলেও পানির মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পানিতে করোনার চেয়ে ভয়ঙ্কর জীবাণু থাকতে পারে। তাই বিশুদ্ধ পানিই পান করা জরুরি। পাইপে সরবরাহ করা পানি নিরাপদ বলে যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ। সম্প্রতি তাদের নাগরিকদের তারা আশ্বস্ত করেছে।

তবে পানিতে এই ভাইরাসের থাকার প্রমাণ পাওয়া না গেলেও রোগীর সংস্পর্শে থাকা পানি, মলমূত্র ও বর্জ্যে স্বল্পসময়ের জন্য হলেও এ ভাইরাসের অস্তিত্ব থাকে।

 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান গণমাধ্যমকে বলেন, বিশ্বে কোনো গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে পানিতে থেকে করোনা সংক্রমণ হতে পারে।

 

করোনার চেয়ে ভয়ঙ্কর আমাশয়, টাইফয়েড, কলেরা জীবাণু, যা পানিতে থাকে। পানি বিশুদ্ধ করার জন্য নির্ধারিত মাত্রার ক্লোরিন ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। এতে সব ধরনের ব্যাক্টেরিয়া-জীবাণু ধ্বংস হয়ে যায়।

 

ঢাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করে তাকসিম বলেন, ঢাকা ওয়াসার পানিতে করোনা রয়েছে এমন কোনো প্রমাণ নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com