মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

বাবা হাড়ি-পাতিল বিক্রি করে পড়ানো সেই মেয়েটি আজ বিসিএস ক্যাডার

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৮৬৪ বার পড়া হয়েছে

বিরেণ সরকার। নিকলী উপজেলাতে নিজের এক টুকরো নেই বসত বাড়ি। একটি ভাড়া বাড়িতে থাকেন। নিকলী পুরান বাজারে সিলভারের তৈরি হাড়ি-পাতিল বিক্রি করে দুই সন্তানকে লেখাপড়া করিয়েছেন। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ আর সংসারের ভরণ-পোষন চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাকে।

লেখাপড়ার প্রতি দুই সন্তানের অদম্য ইচ্ছে দেখে নিজের দু:খ-কষ্টগুলো নিরবে বয়ে বেরিয়েছেন। নিজের সুখ-আহ্লাদের কথা চিন্তা করেননি বিরেণ সরকার। মনের নিভৃত কোণে আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে একটি স্বপ্ন। একদিন প্রাণ খোলে হাসবেন। প্রশংসায় ভাসবেন। অবশেষে সেই স্বপ্ন আজ হাতের মুঠোয়! এখন তিনি বিসিএস ক্যাডারের বাবা। প্রিয় সন্তান বিথী রানী সরকার আজ বিসিএস ক্যাডার। তাইতো আজকের এমন ক্ষনে তার চেয়ে বেশি আজ কেইবা খুশি হবে।

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী। নিকলী উপজেলা সদরের বড়হাটি গ্রামের বাসিন্দা বিরেণ সরকারের এক ছেলে আর এক মেয়ে। পরিবারের বড় সন্তান বিথি রানী সরকার। ৩৮তম বিসিএস পরীক্ষায় তিনি শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিথির এমন সাফল্যে প্রশংসায় ভাসছেন তার বাবা-মা। আশপাশের লোকজন ভিড় করছে তাদের বাড়িতে। বিথির সাফল্যে বাবা বিরেণ আর গৃহিনী মা ময়না সরকারের মুখে যেনো হাসি লেগেই আছে।

বিরেণ সরকারের বাড়ি মূলত মুন্সিগঞ্জের লোহজং উপজেলায়। বাবা আর ভাইদের সাথে সিলভারের হাড়িপাতিল বিক্রি করতেই তিনি নিকলীতে আসেন। তবে এক সময় স্ত্রীকে নিয়ে স্থায়িভাবে থেকে যান উপজেলা নিকলীতে। সেটি প্রায় ৩৮ বছর আগে।

নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু বিথি রানী সরকারের। পঞ্চম শ্রেণি পাশ করার পর নিকলী শহীদ স্বহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসসি পাশ করেন ২০০৮ সালে। এর পর ভর্তি হন ঢাকার তেজগাঁও হলিক্রস কলেজে। এখান থেকে ২০১০ সালে এইচএসসি পরীক্ষা পাশ করেন। ভর্তি হন ঢকা বিশ্ববিদ্যালয়ে। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স পাশ করেন। বিথির একমাত্র ছোট ভাই জয় সরকার দ্বীপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাললিক ও বৌদ্ধিষ্ট সংস্কৃতিতে মাষ্টার্স পড়ছেন।

 

বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হওয়া বিথি জানান, ‘৩৭ তম বিসিএসে অংশ নিলেও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। তাই আরও প্রস্তুতি নিয়ে ৩৮তম বিসিএসে প্রিলি ও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হই। এ জন্য আমি আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ। তাদের অদম্য ইচ্ছায় আমি আজ সফলতার মুখ দেখছি। বাবা-মা কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। বাবার-মার ঋণ কোন দিন শোধ করতে পারবোনা। আমি শিক্ষা ক্যাডার পেয়েছি। চেষ্টা করবো যেনো বিনয় ও সসতার সাথে মানুষের সেবা দিতে পারি।’

 

বিথি চেয়েছিলেন প্রশাসন ক্যাডারে যোগে দিতে। তিনি জানান, ৩৯তম বিসিএসে আমারও অংশ নেব। চেষ্টা করবো এডমিন ক্যাডার পাওয়ার।
বিথির বাবা বিরেণ সরকার বলেন ‘ আজ আমি কতোটা আনন্দিত সেটা কাউকে বুঝাতে পারবোনা। হাড়িপাতিল বিক্রি করি। এর আয় দিয়ে সংসারের খরচ চালিয়েও দু’টি সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। আমার সুখ-স্বপ্ন সবই দুই সন্তানকে ঘিরে। মেয়েটি বড় হতে থাকলে রাতে চিন্তায় ঘুম হতোনা। ভাবতাম মেয়েকে বিয়ে দেব কিভাবে? ভগবান অমাদের দিকে ফিরে তাকিয়েছে। এখন আর আমার সে চিস্তা করতে হবেনা। স্বপ্ন দেখতাম মেয়ে একদিন বড় হবে। বড় চাকরি করবে। আমার সে স্বপ্ন আজ পূর্ণ হলো। এখন ছেলেটির একটি ভালো চাকুরি হলে মরে গেলেও আমি শান্তি পাব।’

 

বিথির পরিবারের লোকজন জানান, নিম্নবিত্ত একটি পরিবারের পক্ষে ঢাকায় থেকে লেখাপড়া করা প্রায় অসম্ভব ছিল। তাই খালার বাসায় থেকে লেখাপড়া করেছেন বিথি। চাচারা অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন। বিথির বাবা বিরেণ সরকার নিকলী বাজারে একটি ছোট দোকান বাড়া নিয়েছেন। সেখানে সিলভারের হাড়িপাতিল বিক্রি করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com