সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে র‌্যাবের গাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই সাংবাদিকসহ ৩ র‌্যাব সদস্য গুরুতর আহত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৫৪১ বার পড়া হয়েছে

ভৈরবে র‌্যাবের গাড়ীর সাথে বাসের ধাক্কায় ২ জন সাংবাদিকসহ ৩ জন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব মেঘনা টোল প্লাজার নিকটে এ দূর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন সময় টিভির ভৈরব প্রতিনিধি মোঃ ফজলুর রহমান, দৈনিক জনতা পত্রিকার ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এএসআই মোঃ দেলুয়ার হোসেন, এএসআই মোঃ হাবিব ও কনস্টেবল মোঃ আপন । এঘটনায় ঘাতক বাসসহ চালক জাহেদুল ইসলাম লালনকে পুলিশ আটক করে। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারী হাসপাতাল আল-শেফাতে চিকিৎসা দেয়া হয়।

 

জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১১ টায় একটি মাইক্রোবাসে করে পার্শবর্তী ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় মাদক বিরোধি অভিযানে যান ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় ওই মাইক্রোবাসে করেই পেশাগত দায়িত্ব পালনের তথ্য সংগ্রহে যান আহত দুই সাংবাদিক। অভিযান শেষ করে ফেরার পথে র‌্যাবের গাড়ীটি মেঘনা সড়ক সেতু পার হয়ে ভৈরব প্রান্তে পৌঁছার সময় হঠাৎ করে পিছনদিক থেকে আসা তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এসময় র‌্যাবের গাড়ীর চালকসহ গাড়ীতে বসা ৪ জন গুরুতর আহত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com