শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

রাষ্ট্রপতির ভাই করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৬৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির ভাই অধ্যাপক আবদুল হাই। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র কিশোরগঞ্জ-০৪ ( ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।

 

এ পরিস্থিতিতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

 

তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহমেদ তৌফিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com