রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে র‌্যাবের অভিযানে ২২কেজি গাজাঁসহ এক মাদক ব্যবসায়ী আটক

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ২২কেজি মাদকদ্রব্য গাজাঁসহ মোঃ খলিল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত খলিল ভৈরব পৌর শহরের রামসংকরপুর উত্তর নয়াহাটি এলাকার তাহের মিয়ার ছেলে। আজ রবিবার সকালে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত খলিল দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বি-বাড়িয়া, ভৈরব ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তাকে হাতেনাতে ধরতে গোয়েন্দা নজরধারি অব্যাহত রাখে র‌্যাব। এরই প্রেক্ষীতে রবিবার সকাল সাড়ে দশটার ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ী খলিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিজ হেফাজতে রাখা ২২ কেজি গাজাঁ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬লাখ ৬০হাজার টাকা।

 

এবিষয়ে আটককৃতের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com