শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‌্যাবের ভ্রাম্যমান আদালতে হোসেনপুরে দুইটি ওয়েল মিলসে জরিমানা আদায়

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে দুইটি ওয়েল মিলসে জরিমানা আদায় আদায় করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল বিরোধী অভিযানে এমরান ওয়েল মিলস্ এবং রহমানিয়া ওয়েল মিলস্দ্বয়কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। সেই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন হোসেনপুর বাজার এলাকায় এমরান ওয়েল মিলস্ এবং রহমানিয়া ওয়েল মিলস নামক প্রতিষ্ঠানে ভেজাল সরিষার তৈল তৈরী হচ্ছে।

 

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ (১৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলার হোসেপুর থানাধীন হোসেনপুর বাজার এলাকায় এমরান ওয়েল মিলস্ এবং রহমানিয়া ওয়েল মিলস্ নামক প্রতিষ্ঠানে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এবং উপজেলা নির্বাহী অফিসার হোসেনপুর, কিশোরগঞ্জ এ, এস,এম জাহিদুর রহমান’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত প্রতিষ্ঠানদ্বয়কে নোংরা পরিবেশে সরিষার তৈল তৈরী এবং সরিষার তৈল তৈরীতে পাম ওয়েল ব্যবহারের আলামত পাওয়া যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের মালিক দীর্ঘদিন যাবৎ পাম ওয়েল মিশিয়ে ভেজাল সরিষার তৈল তৈরী করে আসছিল বলে স্বীকার করে। এসময় র‌্যাব জানায় ভেজাল বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে এমরান ওয়েল মিলস এর মালিক এমরান হোসেন (৬০), পিতা-আনোয়ার হোসেন, সাং-হোসেনপুর বাজার, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ’কে ভেজল সরিষার তৈল তৈরীর দায়ে ২০ হাজার টাকা এবং রহমানিয়া ওয়েল মিলস্ এর মালিক মোঃ আঃ মতিন মিয়া (৪৭), সাং-হোসেনপুর বাজার, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ’কে ভেজাল সরিষার তৈল তৈরীর দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com