শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

শ্রীমঙ্গলে দুটি গন্ধগোকুল উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ মাজদিহি এলাকা থেকে দুটি গন্ধগকুল উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ( ১৬ জুলাই ) সকালে উপজেলার দক্ষিণ মাজদিহি এলাকার হাসেম মিয়ার বাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। পরে বিকেলে বন বিভাগের উদ্যোগে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীগুলো অবমুক্ত করা হয়।

 

স্থানীয় সাংবাদিক এস কে দাশ সুমন বলেন,‘ ভোর বেলা হাসেম মিয়া উনার বাড়ির টিনের চালে প্রাণীগুলোকে দেখতে পান। পরে হাসেম মিয়া কৌশলে প্রাণীগুলোকে আটক করে খাঁচায় ভরে রাখেন। সেখান থেকে রুহিত রায় নামে এক স্থানীয় বাসিন্দা আমাকে খবর দিলে আমি প্রাণীগুলো উদ্ধারে দ্রত পদক্ষেপ নিতে বন বিভাগকে অনুরোধ করি। খবর পেয়ে বন বিভাগ প্রাণীগুলোকে উদ্ধার করে নিয়ে আসে।’

 

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, আমরা খবর পেয়ে প্রাণী দুটি উদ্ধার করেছি। প্রাণীগুলো সুস্থ্য থাকায় বিকেল তিনটার কমললগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি। তিনি জানান, গন্ধগোকুলের ধূসর রঙের এই প্রাণীটির অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে। প্রায় পোলাও চালের মতো তীব্র গন্ধ ছড়িয়ে থাকে।

 

তিনি আরো জানান, গন্ধগোকুল নিশাচর প্রাণী। খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। অন্য খাদ্যের অভাবে মুরগি-কবুতর ও ফল চুরি করে। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com