বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

করোনায় প্রাণ গেল বাবা-ভাই-বোনের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৫১ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে মাত্র ৪৩ দিনের ব্যবধানে একই পরিবারের তিনজন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। পরিবারটি পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা।

তারা হলেন- বাবা আবুল কাশেম মিয়া (৭৫), তার ছেলে আবদুল আউয়াল (৪৮) ও আউয়ালের বড় বোন কামরুননাহার (৫০)। স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয়রা জানান, গত ৪ জুন হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আউয়াল করোনার নমুনা পরীক্ষা দেয়ার পরদিন মারা যান।

এরপর ১২ জুন তার বাবা আবুল কাশেম মিয়াও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে তাদের উভয়ের রিপোর্ট পজিটিভ আসে। আর গত ১৪ জুলাই আউয়ালের বড় বোন কামরুননাহার উপসর্গ নিয়ে মারা যান। ১৮ জুলাই তার করোনা রিপোর্টে পজিটিভ আসে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী বলেন, ১৮ জুলাই পর্যন্ত হাজীগঞ্জে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪১ জন। আর মারা গেছেন ১৭ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com