বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বেলকুচিতে এম পি মোমিন মন্ডলের করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডলের করোনা মুক্তির জন্য ফাতিহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে জুলাই, বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলার সূর্বণসাড়া জামিয়া সিদ্দিকিয়া কওমিয়া হাফিজিয়া কবরস্থান মাদ্রাসার উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । অত্র মাদ্রাসায় মোহতামিম মওলানা আব্দুল হাকিম দোয়া পরিচালনা করেন ।

এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মীর আব্দুস সবুর দিলিপ, মুফতি আব্দুল আলিম,বিশিষ্ঠ্য সমাজসেবক গোলাম আজম মন্ডল,ডাঃ সাইফুল ইসলাম ,আবুল কাসেম আকন্দ, বদিউজ্জামান, রহিদুল ইসলাম মন্ডল ও গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ ।
উক্ত দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুল হাকিম মন্ডল এবং তিনি নিজ উদ্দ্যোগে উপস্থিত শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।এবং ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডলের রোগ আরগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

উল্লেখ্য এম পি আব্দুল মোমিন মন্ডল গত ২০ শে জুলাই করোনা পজিটিভ হন । তিনি মন্ডল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক । বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com