শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনাযুদ্ধে এগিয়ে ভুটান, আক্রান্ত ৯২ জনের মধ্যে মারা যায়নি কেউ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ২৯২ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। তবে ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এখন পর্যন্ত অনেকাংশেই এই মহামারি সামলে চলেছে।

ভুটানে শুক্রবার দুুপুর পর্যন্ত মোট ৯২ জন করোনায় আক্রান্ত হলেও দেশটিতে এই ভাইরাসে কেউ মারা যায়নি। আক্রান্ত ৯২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন।

 

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৪৩ জন এবং মারা গেছেন ৬ জন। শ্রীলংঙ্কায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ১১ জন। আর মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১৫ জন।

চীনের উহান থেকে গত জানুয়ারিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাথমিক পর্যায়ে ইউরোপের দেশগুলোয় সংক্রমণ ও মৃত্যু ব্যাপক হারে বাড়তে শুরু করে। এরপর সংক্রমণ ছড়ায় আমেরিকায়। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, মেক্সিকোসহ বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে শুরু করে। এখন পরিস্থিতি খারাপ হচ্ছে দক্ষিণ এশিয়ায়।

 

দক্ষিণ এশিয়ায় এখন সবচেয়ে বেশি রোগী ভারতে। সংক্রমণের দিক থেকে ইতোমধ্যে ৩ নম্বরে চলে এসেছে ভারত। সংক্রমণ বাড়ছে পাকিত্তান, আফগানিস্তান ও নেপালেও।

 

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪৯ হাজার ৩১০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন। আর মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষের।

 

বাংলাদেশে শুক্রবার দুপুর পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে মোট ২ হাজার ৮৩৬ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com