বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ক্রোমে নতুন সংযোজন ‘রিড লেটার’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪২৯ বার পড়া হয়েছে

এই ‘রিড লেটার’ বাটনের মাধ্যমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে যে কোন ট্যাব সেভ করে রাখতে পারবেন। খবর টেকডোজের

ফিচারটি বর্তমানে ক্রোম ৮৬ ক্যানারি ব্রাউজারে অন্য একটি ফ্ল্যাগ ফিচারের তত্ত্বাবধায়নে পরীক্ষামূলক ব্যবহার চলছে। তবে এর আগে আর্টিকেল বা অনলাইন পেইজ সেভ করে রাখার জন্য ক্রোমে তৃতীয় পক্ষের তৈরি একাধিক এক্সটেনশন পাওয়া যেত।

ফায়ারফক্সে আগে থেকেই “Integrated Pocket” নামক একটি অপশন রয়েছে। যা গ্রাহককে এই সুবিধা দিয়ে আসছে। মাইক্রোসফটের এজেও গুরুত্বপূর্ণ পেইজ সেভ করে রাখা যায়। যা পরে অফলাইনেও বের করে পড়া যায়। তবে ফিচারটি আইফোন এবং আইপ্যাডে অনেক আগে থেকেই রয়েছে। আইফোন এবং আইপ্যাডের ক্রোম ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ভাবেই এই অপশনাল ফিচারটি দেওয়া রয়েছে।

 

অন্যান্য অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ক্রোমের এই রিডিং লিস্টে পেইজ যোগ করতে হলে স্ক্রিনের ডানপাশে শেয়ার অপশনে ক্লিক করে ‘রিড লেটার’ বাটনে চাপ দিলেই তালিকায় চলে যাবে। ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে আনেবল করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে-

১. ক্রোম ব্যাউজার খুলুন।

২. সার্চ বারে “chrome://flags” লিখে এন্টার চাপুন।

৩. “Read Later” অপশনটি খুজে বের করুন।

৪. অপশনটি আনেবল করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন।

 

ক্রোম জানিয়েছে খুব শিগগিরই ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য চলে আসবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com