বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘ইয়াবা কারবারি’ নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫৯৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিন ‘ইয়াবা কারবারি’ নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়ার পাহাড়ি এলাকা আমতলী গর্জন বাগানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।ঘটনাস্থল থেকে ৪৪ হাজার ইয়াবা, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বরইতলী নতুন রাস্তার মাথা থেকে জাহেদা বেগম ও মোজাফ্ফর আহমদ নামে দুই ‘মাদক কারবারিকে’ ছয় হাজার ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, রাতে বানিয়ারছড়া পাহাড়ি এলাকায় ইয়াবার একটি বড় চালান হাতবদল হবে।

 

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওসি হাবিবের নেতৃত্বে চকরিয়া পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘মাদক কারবারিরা’ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অজ্ঞাত পরিচয় তিনজন ‘মাদক কারবারি’ ও ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হন।

 

তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com