বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, টানা তিন দিন ধরে হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৭৯ জন প্রাণ হারিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে টানা তৃতীয় দিনেও যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ১২’শ জনের বেশি।করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এনিয়ে মৃতের সংখ্যা মোট ১ লাখ ৫১ হাজার ৮২৬ জনে দাঁড়ালো। যুক্তরাষ্ট্রে গতকাল কোভিড-১৯-এ মোট মৃতের সংখ্যা দেড় লাখের সর্বোচ্চ মাইলস্টোন ছাড়িয়ে যায়।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে আরও ৭২ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এ মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ লাখে দাঁড়িয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৪ লাখ মানুষ এ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী এ দেশে বসন্তের শেষের দিকে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর জুন মাসের শেষের দিক থেকে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে করোনাভাইরাসে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এতে এ দুই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ ফের জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পর মৃত্যু হার বেড়ে গেছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৭৯ জন প্রাণ হারিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে টানা তৃতীয় দিনেও যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ১২’শ জনের বেশি।করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এনিয়ে মৃতের সংখ্যা মোট ১ লাখ ৫১ হাজার ৮২৬ জনে দাঁড়ালো। যুক্তরাষ্ট্রে গতকাল কোভিড-১৯-এ মোট মৃতের সংখ্যা দেড় লাখের সর্বোচ্চ মাইলস্টোন ছাড়িয়ে যায়।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে আরও ৭২ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এ মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ লাখে দাঁড়িয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৪ লাখ মানুষ এ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী এ দেশে বসন্তের শেষের দিকে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর জুন মাসের শেষের দিক থেকে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে করোনাভাইরাসে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এতে এ দুই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ ফের জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পর মৃত্যু হার বেড়ে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com