শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

বেলকুচির বানিয়াগাঁতী এস এন একাডেমিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী এস এন একাডেমি (স্কুল এন্ড কলেজ) তে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

 

গত ২৩ (ফেব্রুয়ারী ২০২০) তারিখে বানিয়াগাঁতী এস এন একাডেমি কলেজ শাখার ল্যাব সহকারী (পদার্থ)  ২ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ প্রশাসন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আবেদন করে উক্ত পদে ।  পরবর্তীতে গত ৪ই মার্চ ২০২০ তারিখে শূন্যপদে নিয়োগের জন্য নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুঃখজনক হলেও সত্য যে উক্ত নির্বাচনী পরীক্ষায় কোনো প্রশ্নপত্র প্রদান করা হয়নি বরং ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেওয়া হয়েছে বলে দাবী করেছেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় নির্দিষ্ট কিছু প্রার্থীকে কৃতকার্য করার জন্য কলেজ শাখার কিছু শিক্ষকদের ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে বলে জানা যায়।

 

এই ঘটনায় অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ খোন্দকার নজরুল ইসলামের বিরুদ্ধে ২ টি শূন্য পদের বিপরীতে দুই আগ্রহী পদ প্রার্থীর নিকট থেকে ২২ লক্ষ টাকার আর্থিক লেনদেনের । উক্ত টাকার মধ্যে ১৬ লক্ষ টাকা অধ্যক্ষের নিকট আছে বলে অভিযোগ উঠেছে। বানিয়াগাঁতী এস এন একাডেমি কলেজ শাখার ল্যাব সহকারী (পদার্থ) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারী শ্রী বিকাশ কুমার  জানান, পরীক্ষার দিনে আমাকে কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল মালেক  নিয়োগ বাবদ ১০ লক্ষ টাকার প্রস্তাব দেন । আমি এই প্রস্তাবে রাজি হইনি। উক্ত পরীক্ষার ফলাফল জানতে চাইলে অধ্যক্ষ বলেন করোনা মহামারির জন্য নিয়োগ স্থগিত করা হয়েছে । কিন্তু পরবর্তীতে  জানা যায় টাকার বিনিময়ে ২ টি শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

ল্যাব সহকারী (পদার্থ) পদে আবেদনকারী মিনারা আক্তার মিতু বলেন, কলেজে নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা এই নিয়োগ বাতিল করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এলাকা সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ  রয়েছে। যার ফলে গ্রামবাসী এই স্পর্শকাতর নিয়োগ বাণিজ্যের ও বিভিন্ন অনিয়মের  বিষয়ে বিভ্রান্ত ও অতিষ্ঠ ।

 

এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে নাজমুল হোসেন বলেন, বানিয়াগাঁতী এস এন একাডেমি স্কুল এন্ড কলেজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেক আগের ।  আমাদের প্রিয় প্রতিষ্ঠান টি কিছু অনৈতিক মানুষের কারণে আজ কলুষিত হয়েছে ।  আমরা গ্রামবাসী এই নিয়োগে আর্থিক লেনদেনের জড়িতদের বিচার দাবী করছি এর সাথে দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষের অপসারণের দাবি জানাচ্ছি।

 

বানিয়াগাঁতী এস এন একাডেমি কলেজ শাখার অধ্যক্ষ খোন্দকার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন কলেজে নিয়োগে কোনো আর্থিক লেনদেন ও দুর্নীতি হয়নি। অত্র স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মোশারফ হোসেন মুঠোফোনে জানান, বানিয়াগাঁতী এস এন একাডেমি কলেজ শাখার নিয়োগে আর্থিক লেনদেন বিষয়ে আমি অবগত নই । যদি সুস্পষ্ট অভিযোগ হয় তাহলে অবশ্যই তদন্তে সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, নিয়োগে আর্থিক লেনদেন, অনিয়ম, দুর্নীতি হলে লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com