মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

চীন চায় ট্রাম্প নির্বাচনে হেরে যাক : মার্কিন গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে চীন তার প্রচেষ্টা জোরদার করেছে এবং দেশটি চাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাক। কারণ বেইজিং ট্রাম্পকে ‘অনিশ্চিত’ ব্যক্তি মনে করে। মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ এক কর্মকর্তা শুক্রবার এ কথা বলেন।

 

ন্যাশনাল কাউন্টারইন্টিলিজেন্স এন্ড সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) পরিচালক উইলিয়াম ইভানিয়া আরো বলেন, আমাদের মূল্যায়নে দেখা গেছে চীন চায় ট্রাম্প নির্বাচনে যেন না জেতে। কারণ তারা তাকে ‘অনিশ্চিত’ ব্যক্তি মনে করে।

তিনি এক বিবৃতিতে বলেন, চীন এ লক্ষ্যে নির্বাচন প্রভাবিত করতে তৎপরতা বাড়িয়েছে। ওই কর্মকর্তা এ প্রসঙ্গে করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা, হিউস্টনে চীনের কনস্যুলেট বন্ধ এবং হংকং ও দক্ষিণ চীন সাগরে চীনা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয় উল্লেখ করেন।

 

চীন মনে করছে, এই সকল বিষয়ই প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে, উল্লেখ করেন ইভানিয়া। এদিকে ট্রাম্প বেশ উৎসাহের সঙ্গে এই সর্তকতার সাথে একমত পোষণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, চীন এমন এক নির্বাচন দেখতে চাচ্ছে যেখানে ট্রাম্প ঘুমন্ত জো বাইডেনের কাছে হেরে গেছে। এদিকে ইভানিয়া বলেছেন, রাশিয়া চায় ট্রাম্প পুন:র্নিবাচিত হোক। মস্কো ডেমাক্রেটিক প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারণা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।

 

কিন্ত্র ট্রাম্প তা প্রত্যাখ্যান করে বলেছেন, তার মতো আর কোন মার্কিন নেতাই রাশিয়ার বিষয়ে এতো কঠোর নয়।  উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। ইভানিয়া বলেন, নির্বাচনে বিদেশী হস্তক্ষেপ প্রচেষ্টা আমাদের গণতন্ত্রের জন্যে প্রত্যক্ষ হুমকি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com