শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক তোফায়েল

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৩৭২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০আগস্ট) সকাল ১০টায় অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

সভায় নজরুল ইসলাম সাগরকে (আমাদের সময়) সভাপতি, তোফায়েল আহমেদ তুষারকে (বাংলাদেশের খবর) সাধারণ সম্পাদক ও খন্দকার আবু সুফিয়ানকে (আমার সংবাদ) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অজিত দত্ত (মানবজমিন), সহ-সভাপতি রুহুল আমিন (হাওর এক্সপ্রেস), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী রহমান খান (সাপ্তাহিক শুরূক), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তাইজ উদ্দিন খান (হাওর কন্ঠ ডট কম), দপ্তর সম্পাদক নাদিরুজ্জামান আজমল (আয়কর বার্তা), অর্থ সম্পাদক সোহরাব উদ্দিন (হাওর এক্সপ্রেস), কার্য নির্বাহী সদস্য পদে ডাঃ সাজ্জাদ হোসাইন সমুজ, সদস্য পদে দেলোয়ার হোসেন মাহমুদ, আঃ জলিল মোল্লা, আমিনুল হক নজরুল, গোলাম মোস্তফা, পল্লব কান্তি দেব রনি, মাহবুব আলম, মোঃ ঝুটন মিয়াকে নির্বাচিত করা হয়।

 

এছাড়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিককে প্রধান উপদেষ্টা করে চার সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।আয়োজিত বর্ধিত সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আহ্বায়ক কমিটির সদস্য ভাটির রানি ডট কমের সম্পাদক ও এশিয়ান এইজের গোলাম রসূলকে আজীবন বহিষ্কারাদেশ দেওয়া হয়।

 

উল্লেখ্য গত ১ জুলাই (বুধবার) অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এলাকার শিক্ষা, সংস্কৃতি ও দূর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক এই সংগঠনটি ইতোমধ্যে সর্ব মহলে গ্রহণযোগ্যতা ও সুনাম অর্জন করেছে। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দরা আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com