মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নেপালে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩০৫ বার পড়া হয়েছে

নেপালে বন্যায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন।

মঙ্গলবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় আচাম জেলায় এ ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বন্যায় কাইলাশখোলার ঘরবাড়ি, দোকানপাট ও রামরোশান গ্রামের অবকাঠামো ভেসে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবেষ উদ্ধার করেছে। বানের পানিতে ১৭ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১০ জন একই পরিবারের বলে জানা গেছে।

 

বুধবার বিকালে নেপাল সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। রামরোশান গ্রামের কাউন্সিল-৫ এর প্রধান ঝানকার সাউদ বলেন, বন্যার পানিতে একটি সেতু, ঘরবাড়ি ও ফসল ভেসে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com