বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

দেশে আবারও বাড়লো করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৮৫ বার পড়া হয়েছে

দেশে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৩ জনে।

 

সোমবার (২৪ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

এর একদিন আগে রোববার (২৩ আগস্ট) দেশে আরও ১ হাজার ৯৭৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৪ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ১২ হাজার ৪৮৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২৪৮ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে দুই লাখ মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৭৪ হাজার ১৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৬০৪ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জন। মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ৭৭২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ হাজার ৬৯২ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com