শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনা নিয়ে সতর্কতা জারি করলেন উত্তর কোরীয় নেতা কিম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৫৭ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার করোনাভাইরাস এবং ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের ব্যাপারে শীর্ষ কমিটির বৈঠকে দেশটির নেতা কিম জং উনের সতর্কতা জারির খবর পরিবেশন করেছে। তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুজব ছড়িয়ে পড়ার পর এমন সংবাদ দেয়া হলো। খবর এএফপি’র।

কিম তার ‘সরকারি কাজের চাপ’ থেকে রেহাই পেতে তার বোন ইয়ো জংকে কিছু দায়িত্ব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এমন খবর পরিবেশন করার পর এ নেতার স্বাস্থ্য নিয়ে অনুমানের প্রেক্ষাপটে কিমের মন্তব্য প্রকাশ করা হলো।

 

দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে- জুংয়ের এক সাবেক সহকারি তার ফেসবুকে এটাও বলেন যে উত্তর কোরিয়ার এ নেতা কোমায় রয়েছেন বলে তিনি ধারণা করছেন। তবে এ ব্যাপারে তিনি কোন প্রমাণ দেখাননি। এদিকে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, কিম মঙ্গলবার ক্ষমতাসিন ওয়ার্কার্স পার্টির শীর্ষ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। এ বৈঠকে তিনি করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে মহামারি মোকাবেলা কার্যক্রম জরুরি অবস্থার ত্রুটি-বিচ্যুতি মূল্যায়ন করেন।

 

উত্তর কোরিয়া এখন পর্যন্ত এ ভাইরাসে কোন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেনি। প্রতিবেশি দেশ চীনে এ ভাইরাসের প্রাদুর্ভাব প্রথম দেখা দেয়ার পর তা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

 

রোদং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন ছবিতে কিমকে ওই বৈঠকে ভাষণ দিতে দেখা যাচ্ছে। বৈঠকে ঘূর্ণিঝড় বভির ক্ষয়ক্ষতি মোকাবেলায় জরুরি বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com