বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ফের বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ, মোট আক্রান্ত ২ কোটি ৪৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বিশ্বব্যপি তাণ্ডব চালিয়েই যাচ্ছেন প্রাণঘাতী করোনাভাইরাস। মাঝে ২ দিন বিশ্বে করোনার প্রকোপ কিছুটা কমলেও আবার তা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩১০ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ৮ লাখ ২৮ হাজারের বেশি। আর নতুন করে ২ লাখ ৭১ হাজার ১৫৬ জনসহ বিশ্বে মোট শনাক্তের ২ কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে।

ভারতে গেল ২৪ ঘণ্টায় আবারও মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আর ভারতে একদিনে শনাক্ত হয়েছে প্রায় ৭৬ হাজার। দেশটিতে মোট শনাক্ত ৩৩ লাখের বেশি। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে তালিকায় এখনও সবার ওপরে যুক্তরাষ্ট্র।

 

দেশটিতে, পরপর দু’দিনই মৃতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে। এই মহাদেশে মৃতের সংখ্যা এক লাখ ৮৩ হাজারের বেশি। আর মোট শনাক্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার কমে আসায় লক্ষণ ছাড়া কাউকে পরীক্ষা না করার পরামর্শ দিয়েছে মার্কিন সেন্ট্রাল ডিজিস কন্ট্রোল সেন্টার। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু জায়গায় করোনার প্রকোপ কমে আসলেও ওহিও, ইন্ডিয়ানা, কেন্টাকি ও টেনেসিতে বাড়ছে করোনার প্রকোপ। করোনা শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে, এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩৭ লাখ ২২ হাজার ছাড়িয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com